বন্ধ হচ্ছে নেটফ্লিক্সের নিষ্ক্রিয় অ্যাকাউন্ট
নেটফ্লিক্সে এমন অনেক অ্যাকাউন্ট আছে যেগুলোতে প্রতিমাসে ‘সাবস্ক্রিপশন ফি’ আসছে অথচ এক বছরের বেশি সময় ধরে সেই অ্যাকাউন্ট থেকে কোনো কনটেন্ট দেখা হচ্ছে না। এমন নিষ্ক্রিয় অ্যাকাউন্ট বন্ধ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। মূলত গ্রাহকদের অর্থ বাঁচানোর জন্যই এই পদক্ষেপ নিচ্ছে নেটফ্লিক্স। খবর বিবিসি।
এ ধরণের অ্যাকাউন্ট কম নয়, লাখ লাখ নিষ্ক্রিয় অ্যাকাউন্ট রয়েছে। মূলত সাইন-আপের সময়েরই প্রদেয় অর্থের বিস্তারিত দিয়ে দিতে হয়। ফলে প্রতিমাসে সাবস্ক্রিপশন ফি কেটে নেয় নেটফ্লিক্স। এক্ষেত্রে ব্যবহারকারীদের নোটিফিকেশন পাঠানো হলেও অনেকে সেটি দেখেন না।
আবার এমন অনেক অ্যাকাউন্ট আছে যেগুলো থেকে দুই বছরের বেশি সময় ধরে সাবস্ক্রিপশন ফি পাচ্ছে নেটফ্লিক্স, অথচ সেই অ্যাকাউন্ট থেকে কোনো কনটেন্ট দেখা হচ্ছে না।
এই ধরণের অ্যাকাউন্টগুলো বাতিল করতে শীর্ষ স্ট্রিমিং প্লাটফর্মটি। প্রথমে অ্যাকাউন্টটি গ্রাহক আর ব্যবহার করবেন কিনা সেটি জানতে চেয়ে নোটিফিকেশন পাঠানো হবে। কোনো উত্তর না আসলে অ্যাকাউন্ট বাতিল করা হবে।
উল্লেখ্য, সর্বশেষ হিসাব অনুযায়ী বর্তমানে বিশ্বব্যাপী প্রায় ২০ কোটি নেটফ্লিক্স ব্যবহারকারী রয়েছে। তার মধ্যে প্রায় ১০ লাখ অ্যাকাউন্ট বর্তমানে নিষ্ক্রিয় রয়েছে।
ডিবিটেক/বিএমটি